কাউয়াদিঘী-হাকালুকিসহ সকল হাওরের ফসল রÿায় কার্যকর পদÿেপ গ্রহণ, জলাবদ্ধতায় ÿতিগ্রস্ত্ম কৃষকদের ÿতিপূরণ প্রদান, হাওর পাড়ের জনসাধারণের জন্য সামরিক বাহিনীর রেটে রেশনিং চালু করা, কৃষিভিত্তিক শিল্প নির্মাণ, মনু-কুশিয়ারা-জুরীসহ সকল নদী-খাল খনন করা, তদন্ত্ম কমিটি গঠন করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারী জলমহাল ইজারাদার ও কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে দৃষ্টান্ত্মমূলক শাস্ত্মির ব্যবস্থা করাসহ কৃষি ও কৃষক বাঁচানোর ৭ দফা দাবিতে বাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে আয়োজন করা হয় হাওর কনভেনশন। বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক এড. মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব মামুনুর রশীদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত কনভেনশনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মনু প্রকল্পভুক্ত কাউয়াদিঘী হাওরের প্রায় ৩ হাজার হেক্টর জমির রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। রাজনগর উপজেলার জলমহাল ইজারাদার ও স্বার্থান্বেষী মহলের মুনাফার স্বার্থে কৃত্রিম এ জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে। চাষাবাদের সুবিধার্থে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে পানি সেচের লÿ্যে ১৯৮২ সালে প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে কাউয়াদিঘী হাওরে যে পাম্প হাউজ প্রকল্প চালু করা হয়েছিল তা এখন কৃষকদের মরণফাঁদে পরিণত হয়েছে। একইভাবে ফেঞ্চুগঞ্জ উপজেলার বুড়িকেয়ারী নামক স্থানে ১ হাজার মিটার দীর্ঘ বাঁধ নির্মাণের ফলে হাকালুকির কৃষিব্যবস্থাও চরম সংকটাপন্ন। ১২ লÿ মানুষের জীবন-জীবিকা এবং বছরে ২৮ হাজার কোটি টাকা ÿতি সাধিত হলেও কর্তৃপÿ নির্বিকার।
কনভেনশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড. গজনফর আলী চৌধুরী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও-হাওর বাঁচাও সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সভাপতি সিরাজউদ্দিন আহমেদ বাদশা, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি এ. এম. এ. ইয়াহিয়া মুজাহিদ, সাংবাদিক বকশী ইকবাল আহমদ, জলাবদ্ধতা নিরসন ও ÿতিপূরণ আদায় সংগ্রাম কমিটির ফতেপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক চেরাগ মিয়া চৌধুরী, মুন্সিবাজার ইউনিয়ন শাখার সদস্য সচিব ইকবাল আহমদ, আখাইলকুড়া-একাটুনা অঞ্চলের সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক মেম্বার জুনেদ আহমদ, ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রাজন আহমদ, পাঁচগাও সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক কাদির মিয়া, সদস্য সচিব তমাল দেব, ডা. ফরিদ আহমদ, সাইফুল আলম সোহেল, উত্তরভাগ সংগ্রাম কমিটির সদস্য সচিব তজমুল মিয়া, হাকালুকি হাওর আন্দোলনের নেতা এইচ. এম. আলাউদ্দিন, শামসুল ইসলাম।
সিলেট-হবিগঞ্জ-সুনামগঞ্জে জনসভা
সিলেট : চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ জনজীবনের ক্রমবর্ধমান সংকট নিরসনের দাবিতে এবং হাওর অঞ্চলসহ দেশের গ্যাস সম্পদ লুটপাটের চক্রান্ত্মের প্রতিবাদে ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় কোর্ট পয়েন্টে বাসদ সিলেট জেলার উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। বাসদ সিলেট জেলা আহবায়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং হুমায়ূন রশীদ সোয়েবের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সুশান্ত্ম সিনহা সুমন, হৃদেশ মুদি, নিলুফার ইয়াছমিন, ডা. জয়দীপ ভট্টাচার্য।
বানিয়াচং (হবিগঞ্জ) : ২৪ সেপ্টেম্বর বিকেলে বাসদ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গনে জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বাসদ আহ্বায়ক লোকমান আহমদের সভাপতিত্বে ও তৌহিদুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রÿা জাতীয় কমিটির হবিগঞ্জ জেলার আহ্বায়ক নুরম্নল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদের আহ্বায়ক এড. জুনেদ আহমেদ, সদস্য সচিব এড. কামরম্নল ইসলাম, সিপিবির আব্দুল হক মামুন, উদীচীর ইমদাদুল হোসেন খান, শফিকুল ইসলাম, আজিজুর রহমান, জালাল উদ্দিন, জসিম উদ্দিন, অনিক পাল। জনসভার পূর্বে একটি বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চুনারম্নঘাট (হবিগঞ্জ) : ২৫ সেপ্টেম্বর বিকেলে চুনারম্নঘাট মধ্যবাজারে উপজেলা বাসদের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বাসদ সমন্বয়ক মুজিবুর রহমান ফরিদের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কমিটির জেলা সদস্য সচিব নুরম্নল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদের সমন্বয়ক এড. জুনায়েদ আহমেদ, এড. কামরম্নল ইসলাম, জসিম উদ্দিন, রোমান, রম্নহুল আমীন।
সুনামগঞ্জ : বাসদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১ জানুয়ারি বিকাল ৪টায় ট্রফিক পয়েন্টে জনসভা অনুষ্ঠিত হয়। জেলা সংগঠক মিজানুর রহমান রাসেল এর সভাপতিত্বে এবং ছাত্র ফ্রন্ট নেতা অনুপ চৌধুরীর পরিচালনায় জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ ও সিলেট জেলার আহবায়ক উজ্জল রায়।











