Vanguard
Thursday, 27 October 2011 10:28
সুনেত্র গ্যাসক্ষেত্র : নতুন আশা, পুরনো আশঙ্কা
Written by Socialist Party of Bangladesh
সুনেত্র গ্যাসক্ষেত্র : নতুন আশা, পুরনো আশঙ্কা।। হাওরের গ্যাস লুটের চক্রান্ত রুখতে হবে ।।
বাংলাদেশের গ্যাসসম্পদ নিয়ে বহু ধরনের কথাবার্তা শোনা যায়। কখনো শোনা যায় যে বাংলাদেশ গ্যাসের ওপরে ভাসছে, তাই গ্যাস বিদেশে রপ্তানি করা যায়। আবার কখনো এমনটিও শোনা যায় যে আমাদের গ্যাস ফুরিয়ে আসছে, খুব সহসাই আমাদের গ্যাস আমদানি করতে হবে। কিন্তু সবকিছু ছাড়িয়ে যে বিষয়টি দেশবাসীকে ভাবিত করেছে তাহল বিভিন্ন সরকার কর্তৃক অসম পিএসসি'র (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট) মাধ্যমে দেশের গ্যাসসম্পদ বিদেশি বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেয়ার ঘটনা।
Published in
অক্টোবর ২০১১
পুঁজিবাদী অর্থনীতির সংকট, বেকারত্ব, বৈষম্য ও কর্পোরেট লোভের বিরম্নদ্ধেফুঁসে উঠেছে আমেরিকার মানুষ
ওয়াল স্ট্রিট - মার্কিন অর্থনীতির প্রাণকেন্দ্র। প্রায় এক মাস ধরে সেখানেই চলছে মানুষের বিক্ষোভ, এবং এ বিক্ষোভ পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী অর্থনীতির বিরম্নদ্ধে।গত ১৭ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কের বাণিজ্যিক কেন্দ্র ম্যানহাটানের ওয়াল স্ট্রিটে ধারাবাহিক বিক্ষোভ চলছে। ওয়াল স্ট্রিটে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শেয়ার বাজার এবং বড় বড় ব্যাংক, আর্থিক সংস্থা ও অতিকায় কর্পোরেশনগুলোর সদর দপ্তর অবস্থিত। ইন্টারনেটে যোগাযোগের মাধ্যমে গড়ে ওঠা 'ওয়ালষ্ট্রীট দখল করো'
Published in
অক্টোবর ২০১১
Thursday, 27 October 2011 11:04
রাষ্ট্রীয় অবহেলা কৃষিকে ধ্বংস করছে-হাওর কনভেনশনে বক্তাদের অভিমত
Written by Socialist Party of Bangladesh
হাওর কনভেনশনে বক্তাদের অভিমতরাষ্ট্রীয় অবহেলা কৃষিকে ধ্বংস করছেজাতীয় অর্থনীতির এক বিরাট অংশ কৃষি ও গ্রামীণ খাত থেকে আসার পরও সবসময় এ খাত উপেক্ষিত হয়ে আসছে। রাষ্ট্রীয় অবহেলা এ খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত্মে নিয়ে গেছে। এর ফলে কৃষির সাথে যুক্ত বিশাল জনগোষ্ঠী দুরবস্থার শিকার হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে। দেশের বিশাল হাওর অঞ্চলের জনগণের জীবনও এ পরিণতি বরণ করেছে। গত ৩০ সেপ্টেম্বর '১১ মৌলভীবাজারে অনুষ্ঠিত হাওর কনভেনশনে বক্তাদের আলোচনা থেকে উপরোক্ত মতামতই প্রতিধ্বনিত হয়েছে।
Published in
অক্টোবর ২০১১
Thursday, 27 October 2011 11:07
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের বিজয়
Written by Socialist Party of Bangladesh
প্রশাসনের হুমকি, ছাত্রলীগের চোখরাঙানি, পুলিশি নির্যাতন-গ্রেফতার সবকিছু উপেক্ষা করে আন্দোলনের বিজয় নিশ্চিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রসমাজ। তাদের আন্দোলনের মুখে সরকার বাধ্য হয়েছে কুখ্যাত ২৭/৪ ধারাটি বাতিল করতে।বিশ্ববিদ্যালয় আইনের ২৭/৪ ধারায় বলা আছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫ বছর পর থেকে সরকার আর টাকা দেবে না, বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হবে শিক্ষার্থীদের বেতন-ফি বাবদ প্রাপ্ত অভ্যন্ত্মরীণ আয় থেকে। অর্থাৎ নামে পাবলিক হলেও জগন্নাথ হবে একটি বাণিজ্যিক বিশ্ববিদ্যালয়। আগামী বছর থেকে ২৭/৪ ধারা পুরোপুরি কার্যকর করা হবে এ সংবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে রাজপথে নেমে আসে।
Published in
অক্টোবর ২০১১
Thursday, 27 October 2011 11:13
সৌদি আরবে ৮ বাংলাদেশীর শিরশ্ছেদ
Written by Socialist Party of Bangladesh
সৌদি আরবে ৮ বাংলাদেশীর শিরশ্ছেদমানবাধিকার, ন্যায় বিচার, গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘনবাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ৯ অক্টোবর সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে সৌদি আরবে আট বাংলাদেশীর শিরশ্ছেদের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।বিবৃতিতে তিনি বলেন, এই মধ্যযুগীয় বর্বরতা কোনো মানদ- ও যুক্তিতেই গ্রহণযোগ্য নয়। একজন মানুষের অপরাধের বিচার এবং শাস্ত্মি প্রদান প্রক্রিয়া থেকেও বোঝা যায় যে, সে রাষ্ট্র গণতান্ত্রিক রীতি-নীতি মেনে চলে কিনা। প্রকাশ্যে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদ- শুধু নিষ্ঠুরতাই নয়, চূড়ান্ত্ম বর্বরতার পরিচয় বহন করে।
Published in
অক্টোবর ২০১১










